২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

নগরীর চান্দগাঁওয়ে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শওকত আলম মনির (৩০) বাড়ি চান্দগাঁও থানার তালতলা ফরিদের পাড়া এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁওয়ে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শওকত আলম মনির (৩০) বাড়ি চান্দগাঁও থানার তালতলা ফরিদের পাড়া এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে চান্দগাঁও কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় একটি দ্রুতগামী ট্রাক ও বিপরীত দিকে থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শওকত গুরুতর আহত হন। এরপর চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক আতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাক ও এর চালককে আটক করা যায়নি। এ ঘটনায় নিহত শওকতের বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৭০৩ ঘ.