২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লায় মামলা

প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে চট্টগ্রাম ও কুমিল্লায় দুটি মামলা হয়েছে। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন পটিয়া আল জামেয়া আল ইসলাম মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজা। মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকলেও এর জন্য নির্ধারিত ধারায় মামলার অনুমতি দেওয়ার জন্য বাদী আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে চট্টগ্রাম ও কুমিল্লায় দুটি মামলা হয়েছে। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন পটিয়া আল জামেয়া আল ইসলাম মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজা। মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকলেও এর জন্য নির্ধারিত ধারায় মামলার অনুমতি দেওয়ার জন্য বাদী আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন। মহানগর হাকিম আমিনুল আহসান মামলা গ্রহণ করে আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। বাদী অভিযোগ করেন, "আসামিরা পরিকল্পিতভাবে গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর সাময়িকী আলপিন এর ৪৩১ সংখ্যায় 'নাম' শীর্ষক একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বাদীর প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি বাংলাদেশ ও সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানের বিশ্বাস ও অনুভূতিকে কটাক্ষ করেছেন। এটি জনমনে সরকারের প্রতি অ-আনুগত্য ও শক্রতার ভাব সৃষ্টিতে উস্কানি দিয়েছে।" এজাহারে বলা হয়, "আসামিদের এ কাজের মাধ্যমে দেশের অভ্যন্তরে শৃঙ্খলা নষ্ট ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা মুসলমান বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টের ষড়যন্ত্র করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার মতো সুস্পষ্ট অপরাধ।" দন্ডবিধির ২৯৫ (ক), ১২৪ (ক), ১২৩ (ক), ৫০০, ৫০১, ৫০২ ও ১০৯ ধারায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও কার্টুনিস্ট আরিফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে বাদী তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও কঠোর শাস্তি দেওয়ার আবেদন জানান। মামলার বাদী মোহাম্মদ রেজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১২৩ (ক) ধারায় মামলা করতে হলে স্বরাষ্ট্র সচিবের অনুমোদন প্রয়োজন। এজন্য তিনি আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র সচিবের কাছে অনুমোদন চেয়েছেন। আদালত এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন আবুল খায়ের ও নাসির উদ্দিন। কুমিল্লা প্রতিনিধি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে কুমিল্লা জেলার আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম আলী আজাদ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও কার্টুনিস্ট আরিফুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। কুমিল্লার নালিশি আদালতে দণ্ডবিধির ২৯৫ (ক), ৫০০ ও ৫০১ এবং জরুরি বিধির ২০৭ এর আওতায় প্রযোজ্য ধারায় মামলাটি দায়ের করা হয়। নালিশি আদালত- ১ এর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এসএনডি/এমএ/১৭৩৫ ঘ.