ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মূলধারার দাবিদার বিএনপির দুই অংশই ধানের শীষকে তাদের নিজেদের প্রতীক বলে দাবি করেছে। অবশ্য রাজনৈতিক দলের নিবন্ধীকরণের প্রশ্নে উভয় অংশের কথার সুর একই রকম।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও মান্নান ভূঁইয়া পক্ষের ভারপ্রাপ্ত মহাসচিব আশরাফ হোসেন সাংবাদিকদের সঙ্গে যেসব কথা বলেছেন তাতে ধানের শীষ প্রতীক ও দল নিবন্ধনের বিষয়ে উভয়ের 'এক নীতি'র বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
জাতীয় সংসদের ন্যাম ফ্ল্যাটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "৩৬ বছর ধরে কোনো রকম নিবন্ধন ছাড়াই রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। নির্বাচনের মাধ্যমে দলগুলো সরকারও পরিচালনা করেছে। রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত করতে হলে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন করেই করতে হবে।"
এ ছাড়া নির্বাচন কমিশন এখন যে প্রস্তাব দিয়েছে তা আইনে রূপান্তরের জন্য সংসদের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন দেলোয়ার।
অপরদিকে বিএনপি থেকে বহি
bdnews24