২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সাবেক সাংসদ মতিয়ার রহমানের ১৭ বছর কারাদণ্ড

চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরগুনা- ৩ আসনের সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদারকে ১৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

বরগুনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরগুনা- ৩ আসনের সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদারকে ১৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান মজুমদার এ রায় দেন। আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা গত ১৬ এপ্রিল চাঁদাবাজি মামলাটি দায়ের করেন। এর আগে আমতলীর নাচনাপাড়া গ্রামের নিজাম প্যাদার দায়ের করা প্রতারণা মামলায় মতিয়ার রহমানকে তিন বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি প্রতারণা মামলা আছে। মতিয়ার রহমান তালুকদার এখন বরগুনা কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৫৩ ঘ.