২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'মিডিয়াবান্ধব' গাইডলাইন

টিভি চ্যানেলগুলোকে টক শো প্রচারের ক্ষেত্রে ৯ দফা গাইড লাইন মেনে চলতে বলা হয়েছে। এবিষয়ে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "টকশো'র ব্যপারে আমরা কোনো চিঠি দেইনি। যাতে কেউ বিপদে না পড়ে সে জন্য আন অফিসিয়ালি কিছু গাইডলাইন দেয়া হয়েছে। । বিধিনিষেধ দেইনি। শুধু বলা হয়েছে, টক শো ঘন ঘন না করে গঠনমূলক ও প্রি-রেকর্ডেড হতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:18 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টিভি চ্যানেলগুলোকে টক শো প্রচারের ক্ষেত্রে ৯ দফা গাইড লাইন মেনে চলতে বলা হয়েছে। এবিষয়ে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "টকশো'র ব্যপারে আমরা কোনো চিঠি দেইনি। যাতে কেউ বিপদে না পড়ে সে জন্য আন অফিসিয়ালি কিছু গাইডলাইন দেয়া হয়েছে। । বিধিনিষেধ দেইনি। শুধু বলা হয়েছে, টক শো ঘন ঘন না করে গঠনমূলক ও প্রি-রেকর্ডেড হতে হবে।" গাইডলাইনে উল্লেখ করা হয়েছে প্রতি সপ্তাহে একটি চ্যানেল তিন থেকে চারটির বেশি টকশো প্রচার করতে পারবে না। টকশো প্রচারের আগে সম্পাদনা করতে হবে। সম্পাদনা ছাড়া কোন টকশো প্রচার করা যাবে না। সরাসরি (লাইভ) টকশো প্রচার করা যাবে না। এসএমএস বা ফোন সংযোগ দেয়া যাবে না। প্রতিনিয়ত একই ধরনের অতিথি আমন্ত্রণের বিষয়ে নিরুৎসাহিত করতে হবে। টকশোতে অতিথি আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে সচেতন হতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো যাবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট পরামর্শ দেয়ার উপর গুরুত্ব দিতে হবে। উন্নয়নমূলক, সাংস্কৃতিক,অর্থনৈতিক,সামাজিক এবং শিক্ষামূলক বিষয় টকশো'র আলোচনায় প্রাধান্য দিতে হবে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে বেসরকারী টিভি চ্যানেলগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। আইন ও তথ্য উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করেন। এতে টিভিতে প্রচারিত টকশোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক ভাবে বলা হয়, টকশোগুলো কি ভাবে তৈরী করতে হবে এবং তা প্রচারের আগে সম্পাদনার ক্ষেত্রে কি করতে হবে। বৈঠক শেষে কর্মকর্তাদের সাদা কাগজে লিখিত নির্দেশনাগুলো ধরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি টিভি চ্যানেলের কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে ৩০ মিনিটের নোটিশে তথ্য মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এরপর অন্যান্যদের মত তার হাতেও গাইডলাইনটি ধরিয়ে দেয়া হয়। তিনি বলেন, গাইড লাইনের কারণে টকশোগুলো আগের মত দর্শক নাও টানতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞাপনদাতারাও উৎসাহ হারিয়ে ফেলতে পারে। ফলে টকশোগুলো ঝুলে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএ/১৪১৬ঘ.