সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকায় একটি কলোনিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ৩২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র্যাব সদস্যরা মুন্সীপাড়ার শফিক মিয়ার কলোনিতে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৬৯ হাজার সাতশ টাকা, ২২টি মোবাইল ফোন সেট ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ৩২ জনকে রাতেই সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
এরা হচ্ছেন, শাহীন, রহিম, কালাচান, এমাদউদ্দিন, জিয়াউল, সাকির, জয়ন্ত, আবদুল খালিক, রেজাউল, হাশেম, শামসুল হক, শামীম, আবদুল জলিল, সবুজ মিয়া, রাজা মিয়া, মনির হোসেন, দুধু মিয়া, রানা মিয়া, আমির হোসেন, মিলন, সাজুল, অনন্ত, উস্তার, মতিউর, আইয়ূব, সালেহ, আবদুর রহমান, তাজুল, সুলেমান খান, বাচ্চু, সেলিম ও মোমিন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই এ বিষয়ে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২৩১২ ঘ.
bdnews24