পটুয়াখালী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে ডাকাত দল আবাদ বাহিনীর আট সদস্যকে বুধবার গ্রেপ্তার করেছে র্যাব।
আমতলীর মহিষকাটা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব- ৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর সহীদুর রহমান ওসমানী জানান, আসাদ বাহিনীর প্রধান আসাদ জেলে থাকলেও তার সহযোগীরা পটুয়াখালী ও বরগুনা জেলার সীমান্ত এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।
র্যাব সদস্যরা বুধবার অভিযান চালিয়ে এই বাহিনীর রুবেল (২০), হারুন অর রশিদ (৩০), সহিদুল ইসলাম (২০), সেলিম মৃধা (২৮), হানিফ প্যাদা (৩৫), সোনা মিয়া (৩৫), খলিলুর রহমান (২৬) ও বাদল মিয়াকে (২৮) গ্রেপ্তার করে।
আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা আছে বলে জানান মেজর সহীদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৫৯ ঘ.
bdnews24