চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন করার অপরাধে বুধবার তিনটি নৌযানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার অভিযানের সময় অতিরিক্ত কয়েল বোঝাই বার্জ 'সান লাইট' ও এর টোয়িংয়ের কাজে নিয়োজিত টাগ 'এসএস-১' ও টাগ 'সাইকা'কে আটক করে আদালত।
বুধবার নৌযানগুলোর মালিক থ্রি লাইট নেভিগেশন কোম্পানি ও পেন্টা মেরিন কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, আমদানি করা ১৭শ মেট্রিক টন ওজনের ১১২টি কয়েল বোঝাই করে সানলাইট বার্জটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটি থেকে ঝুঁকি নিয়ে মঙ্গলবার শিকলবাহা অভিমুখে রওনা দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24