২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাংস ব্যবসায়ীদের জরিমানা

নগরীর কর্ণফুলী মার্কেটে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে বুধবার সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত মাংস ব্যবসায়ীদের ১১ হাজার টাকা জরিমানা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী মার্কেটে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে বুধবার সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত মাংস ব্যবসায়ীদের ১১ হাজার টাকা জরিমানা করেছেন। সিটি কর্পোরেশনের বিশেষ মহানগর হাকিম মো. জাকির হোসেন পরিচালিত আদালত বুধবার বিকেলে কর্ণফুলী বাজারে অভিযান চালায়। বাজারের কয়েকজন ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মাংস ব্যবসায়ীদের জরিমানা করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানান, এ অভিযান ছাড়াও একই আদালত নগরীর বেশ কয়েকটি রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান পরিচালিত আদালতের অভিযানে নগরীর রিয়াজ উদ্দিন বাজারের ছয় মাংস ব্যবসায়ীকে ত্র"টিপূর্ণ বাটখারা ব্যবহারের দায়ে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আদালত একই বাজারের তিন পলিথিন ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার সাতশ টাকা জরিমানা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২২৪২ ঘ.