২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চাঁদাবাজসহ তিনজন গ্রেপ্তার

বাগেরহাটে চাঁদা আদায়ের অভিযোগে বুধবার দুপুরে ইলিয়াস বালি (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এছাড়া, প্রতারণার অভিযোগে মোক্তার হাওলাদার (৫৫) ও জেএমবি সদস্য সন্দেহে মাদ্রাসা শিক্ষক আবু তাহেরকেও (৩৮) একই দিন আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে চাঁদা আদায়ের অভিযোগে বুধবার দুপুরে ইলিয়াস বালি (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এছাড়া, প্রতারণার অভিযোগে মোক্তার হাওলাদার (৫৫) ও জেএমবি সদস্য সন্দেহে মাদ্রাসা শিক্ষক আবু তাহেরকেও (৩৮) একই দিন আটক করা হয়। বাগেরহাট সেনা ক্যাম্পের মেজর তারিক মোহম্মদ জানান, গ্রেপ্তার হওয়া ইলিয়াস কচুয়া উপজেলার একটি এসিড নিক্ষেপ মামলার তিন আসামিকে অব্যাহতি দেওয়ার কথা বলে পদ্মরাণী কুণ্ডু নামে এক নারীর কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছিল। এ সময় বাগেরহাট আদালত ক্যান্টিন থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া, মোক্তারের বিরুদ্ধে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনারডাঙ্গা, মৌজারডাঙ্গা ও খাড়াসম্বল এলাকায় শতাধিক বিঘা জমি দখল ও জাল দলিল করে তা আত্মসাতের অভিযোগ আছে বলে তিনি জানান। কাফুরপুরা মাদ্রাসার সাবেক শিক্ষক আবু তাহেরকে রাষ্ট্রদ্রোহিতা ও জঙ্গী সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়। এ তিনজনকে বাগেরহাট থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২২৬ ঘ.