২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলায় গোয়েন্দা পুলিশের ৫ সদস্যসহ ৭ জন কারাগারে

এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্যসহ সাত জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম এস এম মাহবুবুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্যসহ সাত জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম এস এম মাহবুবুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন, কনস্টেবল মো. হুমায়ূন কবির, রবিউল আলম, মো. রাশেদুল, মো. রবিউল এবং সোর্স নাসিরউদ্দিন ও মো. শাহীন। মামলার এজাহার ও পুলিশ প্রতিবেদনে বলা করা হয়, পটুয়াখালী জেলার মো. ইব্রাহীম ১৮ সেপ্টেম্বর দুপুরে পল্টনের একটি মানি এক্সচেঞ্জ অফিস থেকে মালয়েশিয়ান রিঙ্গিট কিনে দেশে ফেরার পথে পল্টনের ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ের সামনে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন তার গতিরোধ করে। এ সময় বিল্লাল ইব্রাহীমকে বলে, তার কাছে অবৈধ হুন্ডির টাকা রয়েছে। ইব্রাহীম তা অস্বীকার করলে অন্যান্য অভিযুক্তরা এসে বিল্লারকে অজ্ঞাতস্থানে নিয়ে যায় ও সঙ্গে থাকা এক লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ইব্রাহীমের অনুরোধে অভিযুক্তরা তাকে হাইকোর্টের সামনে নামিয়ে দেয় ও ১০ হাজার টাকা ফেরত দেয়। পরে ওই দিনই ইব্রাহীম পল্টন থানায় আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক কাওছার আলম মামলাটি তদন্ত করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিএইচ/এমএ/২১৫০ ঘ.