২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল আওয়াল মিন্টুর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালের দায়ের করা রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষে এই রায় দেন। যৌথবাহিনী ৩০ মে আবদুল আওয়াল মিন্টুকে আটক করে। কোন মামলা ও আটকাদেশ ছাড়াই মিন্টুকে আটক রাখার বৈধতা নিয়ে তার ছেলে তাবিদ হাইকোর্টের একটি রিট মামলা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালের দায়ের করা রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষে এই রায় দেন। যৌথবাহিনী ৩০ মে আবদুল আওয়াল মিন্টুকে আটক করে। কোন মামলা ও আটকাদেশ ছাড়াই মিন্টুকে আটক রাখার বৈধতা নিয়ে তার ছেলে তাবিদ হাইকোর্টের একটি রিট মামলা করেন। রিট মামলাটি বিচারাধীন অবস্থায় ৬ আগষ্ট বিশেষ ক্ষমতা আইনে মিন্টুকে আটকাদেশ দেয়া হয়। হাইকোর্ট ৭ আগষ্ট মিন্টুর আটকাদেশ স্থগিত ঘোষণা করে তার জামিন মঞ্জুর করে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল আবেদন জানায়। ২৭ আগষ্ট আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ রিটটির চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিন্টুর আটকাদেশ ও জামিন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। আবদুল আওয়াল মিন্টুর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। সরকারপক্ষে ছিলেন ডেপুুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএ/১৭৩৫ ঘ.