ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ দিন বন্ধ থাকার পর চালু হওয়ার ১০ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ জিয়া সার কারখানা।
কমপ্রেসারে ত্র"টির কারণে বুধবার সকাল ৯টায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) কামরুজ্জামান।
তিনি জানান, ত্র"টি সারিয়ে উৎপাদন শুরু করতে দিন দুয়েক লাগতে পারে।
দৈনিক ১৬০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম এ কারখানা ১৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে চালু হয়েছিলো।
বিদ্যুৎ প্লান্টের ত্র"টির কারণে গত ৪ সেপ্টেম্বর রাতে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৫ দিন চেষ্টার পর সে ত্র"টি সারানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৮ ঘ.
bdnews24