ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের ক্রোকি পরোয়ানা তামিল করে তা ফেরতের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে। বুধবার দুই মামলায় অভিযুক্তদের মালামাল ক্রোকের প্রতিবেদন দাখিলের কথা ছিল।
বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম এস এম ফেরদৌস আলম এ তারিখ ধার্য করেন।
গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সদরুল আমিন, ড. নিমচন্দ্র ভৌমিক ও আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
১৩ সেপ্টেম্বর মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ করে আদালত সে সময় পলাতক দুই শিক্ষক ও আরও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মালামাল ক্রোকের আদেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৪৩৩ঘ.
bdnews24