ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস সুস্থ হয়ে বুধবার বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার সকালে হঠাৎ রক্তবমি হওয়ায় তাকে পান্থপথের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয় ।
হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট অধ্যাপক ডা. একিউএম মহসিন বুধবার জানান, শারীরিক অবস্থার উন্নতি হলে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনুসকে সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ভালো আছেন।
ব্যাথানাশক ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার এক ধরণের আলসার হয়েছিল বলে চিকিৎসকরা এর আগে জানিয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এসকে/১৪২৬ঘ.
bdnews24