২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে সাতটি তাজা বোমা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর সূত্রাপুর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৭ টি তাজা বোমা ও বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একটি বাড়ির ছাদে বসে বোমা তৈরীর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 05:19 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৭ টি তাজা বোমা ও বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একটি বাড়ির ছাদে বসে বোমা তৈরীর সময় তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর কর্মকর্তা সহকারি পুলিশ সুপার এবিএম এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার ৩৫/৪৬ ডিস্টিলারী রোডে একটি বাড়ির ছাদের উপর বোমা বানানোর সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এরা হলো মো. মাহমুদুল হাসান (২০), হাফিজুল হাসান (২১) এবং সুমন চন্দ্র মন্ডল (২২)। র‌্যাব-১০ এর ধলপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এনামুল হক জানিয়েছে। ঈদের আগে চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহারের জন্য ওই বোমা তৈরী করা হচ্ছিলো বলে তিনি জানান। র‌্যাব-১০ এর অপর একটি দল বিকেল সাড়ে চারটার দিকে সূত্রাপুর আলমগঞ্জ মাজারের পেছনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে দুটি পাইপগান এবং দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার। দুটি ঘটনায় সূত্রাপুর থানায় পৃথক মামলা হবে বলে র‌্যাব কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/২৩১৪ ঘ.