২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র ও বোমা উদ্ধার

জেলার দুইটি স্থানে সোমবার রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ চার রাউন্ড গুলি এবং তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

মেহেরপুরে, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার দুইটি স্থানে সোমবার রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ চার রাউন্ড গুলি এবং তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সদর থানা পুলিশের একটি দল জেলা শহরের বাবুপাড়া ঈদগাহ মাঠের পেছনে পলিথিনে মোড়ানো অবস্থায় চার রাউন্ড গুলিসহ একটা আধুনিক রিভালবার উদ্ধার করে। একই সময় অন্য অভিযানে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের নবিছুদ্দিন মেম্বারের ভাই রবিউলের বাড়ির খড়ের স্তূপ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম। তিনি জানান, উদ্ধারকৃত বোমাগুলি নিষ্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০০০ ঘ.