২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারকাজ তদারকিতে আফগানিস্তান যাচ্ছেন ব্র্যাক কর্মকর্তারা

অপহৃত ব্র্যাক কর্মীর উদ্ধারকাজ তদারকি করতে বুধবার সকালে আফগানিস্তানের কাবুলের পথে রওয়ানা হবেন ব্র্যাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে, ব্রাক কর্মীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী মঙ্গলবার আফগান সরকারকে চিঠি লিখেছেন। ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধারকাজ পর্যবেক্ষণের জন্য ব্র্যাক কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ কাবুল যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অপহৃত ব্র্যাক কর্মীর উদ্ধারকাজ তদারকি করতে বুধবার সকালে আফগানিস্তানের কাবুলের পথে রওয়ানা হবেন ব্র্যাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে, ব্রাক কর্মীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী মঙ্গলবার আফগান সরকারকে চিঠি লিখেছেন। ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধারকাজ পর্যবেক্ষণের জন্য ব্র্যাক কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ কাবুল যাবেন। আফগানিস্তানে এর আগে ২০০২ সাল থেকে প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।" তিনি আরও বলেন, "জালাল উদ্দিন আহমেদের পর ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক মো. আমিনুল আলমও আফগানিস্তান যাবেন।" এদিকে, ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে আফগান পররাষ্ট্রমন্ত্রী ড. রঙ্গিন দাদফার স্পান্তাকে চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিঠিতে উপদেষ্টা বলেন, "সামাজিক সহায়তা কর্মসূচি পরিচালনার জন্য বিশ্বব্যাপী বাংলাদেশের এনজিও ব্রাকের সুনাম রয়েছে। এর কর্মকর্তা নুরুল ইসলাম একেবারেই শান্তিপূর্ণ ও মানবিক কাজে জড়িত ছিলেন। তার পরিবার এখন গভীরভাবে উদ্বিগ্ন।" নুরুল ইসলামের মুক্তির আবেদন সম্বলিত এ চিঠিটি সাধারণের মাঝে প্রচারের ব্যবস্থা নিতে আফগান পরারাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। চেয়ারপার্সান ও প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদও অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নুরুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে আবেদন জানিয়েছেন। লিখিত বিবৃতিতে আবেদ বলেন, " নুরুল ইসলামের অপহরণের ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি অপহরণকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।" অপহৃতকে উদ্ধারের ব্যাপারে ব্র্যাক আফগান কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি জানান। তিনি নুরুল ইসলামের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার উদ্ধারের ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে সবধরনের চেষ্টার আশ্বাস দেন। এছাড়া, স