২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর কার্টুনিস্ট আরিফুর রহমানকে নিয়ে গেছে ডিবি পুলিশ

দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ তার উত্তরার বাসার সামনে থেকে নিয়ে গেছে। প্রথম আলো ও আরিফের পারিবারিক সূত্র তাকে ডিবি পুলিশ কর্তৃক নিয়ে যাবার কথা জানায়। এর আগে সকালে দৈনিক প্রথম আলোর সোমবার প্রকাশিত সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত "নাম" শীর্ষক কার্টুন কাহিনীর শিল্পী আরিফুর রহমানকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 08:57 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ তার উত্তরার বাসার সামনে থেকে নিয়ে গেছে। প্রথম আলো ও আরিফের পারিবারিক সূত্র তাকে ডিবি পুলিশ কর্তৃক নিয়ে যাবার কথা জানায়। এর আগে সকালে দৈনিক প্রথম আলোর সোমবার প্রকাশিত সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত "নাম" শীর্ষক কার্টুন কাহিনীর শিল্পী আরিফুর রহমানকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলেছে, কার্টুনটি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। বিষয়টি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। অনভিপ্রেত এ ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার 'প্রথম আলো' কর্তৃপক্ষ অসাবধানতাবশত এই কার্টুন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে কার্টুন কাহিনীটি প্রত্যাহার করে নিয়েছে। প্রসঙ্গত, প্রতিশ্র"তিশীল কার্টুনিস্ট আরিফ দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্রের জন্য পরিচিতি পেয়েছেন। তিনি ডেইলি স্টার আয়োজিত একটি দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় প্রথম এবং ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুরূপ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেন। বিশেষ করে দুর্নীতির ঘায়ে ফোকলা হয়ে যাওয়া একটি বৃক্ষের চিত্র সম্বলিত টিআইবির কার্টুনটি বেশ প্রচার পেয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসকে/১৫৪৮ঘ.