ঢাকা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
৪৩১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস, আদালত কক্ষ ও খাস কামরাসহ সাময়িক অবকাঠামো স্থাপনের জন্য সরকার আদালতের নির্দেশনা চাইলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে ব্যবস্থা নিতে পূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।
আপিল বিভাগ ৩১ অক্টোবর এ ব্যপারে পরবর্তী আদেশ দেবেন।
সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমদ।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১০৪১ঘ.
bdnews24