খুলনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনায় অস্ত্র আইনে বাচ্চু হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার খুলনার ৮নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম জাকিয়া পারভিন এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত বাচ্চুর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২২ জুন র্যাব খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা ঈদগাহ ময়দান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউণ্ড গুলিসহ বাচ্চু হাওলাদারকে আটক করে।
র্যাবের কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওইদিন বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান ২০০৫ এর ১১ জুলাই বাচ্চু হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24