২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউ এ থ্যালাসেমিয়া সনাক্তের ল্যাবরেটরি উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে থ্যালাসেমিয়া সনাক্ত করার জন্য ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম সোমবার উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে থ্যালাসেমিয়া সনাক্ত করার জন্য ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম সোমবার উদ্বোধন করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিএসএমএমইউ এর আইএমএম অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমান বলেন, "থ্যালাসেমিয়া আমাদের দেশে অন্যতম শিশুঘাতক রোগ। এ রোগ সনাক্তকরণের জন্য ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম উদ্বোধন দেশের অগণিত থ্যালাসিমিয়া রোগীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা।" বিএসএমএমইউ এর উপ উপচার্য এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. এম এ তাহির, উপ উপাচার্য অধ্যাপক এম এ মজিদ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়ানি আলী এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ওমর গোলাম রাব্বানী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/২২১৯ ঘ.