ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, তাকে ও তার পরিবারকে হেয় করার জন্য একটি বিশেষ মহলের ইঙ্গিতে দুর্নীতি দমন কমিশন এ মামলা করেছে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন জবানবন্দি দেন নাসিম।
তিনি বলেন, "আমার ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে একটি বিশেষ মহলের ইঙ্গিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুর্নীতি দমন কমিশন এ মামলা দায়ের করেছে।"
মোহাম্মদ নাসিম আরও বলেন, "আমার আইনগত অধিকার ক্ষুণ
bdnews24