২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ উল্টো প্রভাব ফেলেছে: এডিবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপ ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে একই সঙ্গে পণ্যের দাম কমানোর বদলে বেড়ে যাওয়ায় প্রভাব রেখেছে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। সারা বিশ্বে সোমবার একযোগে প্রকাশিত 'এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০০৭' প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে এ তথ্য জানায় এডিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপ ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে একই সঙ্গে পণ্যের দাম কমানোর বদলে বেড়ে যাওয়ায় প্রভাব রেখেছে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। সারা বিশ্বে সোমবার একযোগে প্রকাশিত 'এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০০৭' প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে এ তথ্য জানায় এডিবি। 'এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক (এডিও) ২০০৭' প্রতিবেদনে সংস্থাটি জানায়, "মজুদদারি বিরোধী অভিযান, পণ্য মজুদের পরিমাণ ও পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো প্রত্যক্ষ প্রভাব ফেলেনি। এর বদলে এসব পদক্ষেপের কারণে আস্থাহীনতা তৈরি হয়েছে এবং পণ্যের দাম বেড়েছে।" এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু ঢাকায় এডিবি কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশকালে বলেন, "মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের আস্থার অভাব এবং দেশের অর্থনীতিতে এগুলোর প্রভাব নিয়ে এডিবি শংকিত।" ২০০৭-০৮ অর্থবছরে ভোক্তার মূল্য সূচকের ওপর নির্ভর করে মূল্যস্ফীতির হার ২০০৬-০৭ এর জানুয়ারি-জুন সময়ে ৬ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়। হুয়া দু বলেন, "এই অর্ন্তবর্তীকালীন সময় জাতীয় অর্থনীতিতে যেন প্রভাব না ফেলে তা সরকারকে নিশ্চিত করতে হবে।" তবে সরকারের সা