২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শ্রমিক অনশন: দোষী প্রতিষ্ঠানের শাস্তি দাবি করেছে বাংলাদেশ

বাংলাদেশি কর্মীদের প্রতিশ্র"ত কাজ দিতে ব্যর্থ হওয়ায় মালয়েশীয় প্রতিষ্ঠান পিটিসি এশিয়া-প্যাসিফিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সেদেশের সরকারকে অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 06:19 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশি কর্মীদের প্রতিশ্র"ত কাজ দিতে ব্যর্থ হওয়ায় মালয়েশীয় প্রতিষ্ঠান পিটিসি এশিয়া-প্যাসিফিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সেদেশের সরকারকে অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি দোষী হয়ে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে ওই তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিবরণীতে জানানো হয়, সরকার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন চত্বরে অনশনকারী কর্মীদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রোববার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ বিষয়ে আলোচনাও করা হয়েছে। সভাশেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া গুরুত্বপূর্ণ বাজার। কাজেই বিষয়টি স্পর্শকাতর।" উপদেষ্টা সবাইকে এ ব্যাপারে ধৈর্য ধরার অনুরোধ করেন। তথ্য বিবরণীতে বলা হয়, শ্রমিকদের অভিযোগ সম্পর্কে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ সচিব আবদুল মতিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়া যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মোহাম্মদ মহসিনও এই প্রতিনিধিদলে থাকবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/০০০৪ ঘ.