২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আখতার দম্পত্তির সম্পত্তি ক্রোকের আদেশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিদ্যুৎ সচিব আ. ন. হ. আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন একজন বিচারক। একই বিচারক ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের মো. আজিজুল হক রোববার এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হকের সম্পত্তিও ক্রোকের আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিদ্যুৎ সচিব আ. ন. হ. আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন একজন বিচারক। একই বিচারক ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের মো. আজিজুল হক রোববার এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হকের সম্পত্তিও ক্রোকের আদেশ দেন। আদালত একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলায় আ. ন. হ. আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর বিরুদ্ধে উত্তরা থানার মামলায় গত ৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। নাজনীন পলাতক থাকলেও আ. ন. হ. আখতার হোসেনকে রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেনের ভাই ঠিকাদার মীর জহিরের কাছ থেকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ ও ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হক ঘুষ নিয়েছেন বলে গত ২৯ মে শাহবাগ থানায় দুদক মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জিএনএ/ ২০২৭ ঘ.