২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শুরু হচ্ছে না ঢাকা-কলকাতা ট্রেন চলাচল

ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন চলাচল ঈদের আগে শুরু হচ্ছে না। ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন চলাচল ঈদের আগে শুরু হচ্ছে না। ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ট্রেন সার্ভিস (ঢাকা-কলকাতা) শিগগিরই শুরু হবে, কিন্তু ঈদের আগে তা হচ্ছে না।" কিছু বিষয় এখনো অমীমাংসিত আছে বলে তিনি জানান। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ সময় বলেন, "আমরা আশা করি তাড়াতাড়ি ট্রেন সার্ভিস চালু হবে।" জুলাই মাসে বাংলাদেশ ও ভারত- দুপক্ষই জানিয়েছিল, ঈদুল ফিতরের আগেই দু'দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসএনডি/২০১৫ ঘ.