২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জন গ্যাস্ট্রাইট জুনিয়র

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্র সচিব জন গ্যাস্ট্রাইট জুনিয়র মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। দুই দিনের এই সফরে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্র সচিব জন গ্যাস্ট্রাইট জুনিয়র মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। দুই দিনের এই সফরে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে দেখা করবেন। রোববার আমেরিকান দূতাবাসের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশে অবস্থানের সময় গ্যাস্ট্রাইট দ্বিপক্ষীয় বিষয়াদি বিশেষ করে ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠানের যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।" এর আগে জন গ্যাস্ট্রাইট ২০০৬ সালের ডিসেম্বরে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ সফর করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের দায়িত্বে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৮২৭ ঘ.