২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাংলাদেশি ব্র্যাক কর্মী অপহৃত

আফগানিস্তানে নুরুল ইসলাম নামের এক বাংলাদেশি সাহায্যকর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। আফগানিস্তানের লোগার প্রদেশের গর্ভনর আবদুল্লাহ ওয়ারদাক রোববার এ তথ্য জানান। রয়টার্স জানায়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কর্মকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। অপহরণের সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে। ঢাকায় ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুল ইসলাম লোগার প্রদেশে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

কাবুল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা নুরুল ইসলাম নামের এক বাংলাদেশি সাহায্যকর্মীকে অপহরণ করেছে। আফগানিস্তানের লোগার প্রদেশের গর্ভনর আবদুল্লাহ ওয়ারদাক রোববার এ তথ্য জানান। রয়টার্স জানায়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কর্মকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। অপহরণের সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে। ঢাকায় ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুল ইসলাম লোগার প্রদেশে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। তাকে ঊদ্ধারের জন্য সে দেশের সরকারের কাছে সবধরনের সহায়তা চেয়েছে ব্র্যাকের কাবুল কার্যালয়।" গর্ভনর ওয়ারদাক বলেন, "নিরাপত্তা কর্মী রাখার জন্য আমরা ব্র্যাককে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা তা করেনি। অপহরণকারীরা তালেবান না সাধারণ সন্ত্রাসী তা নিশ্চিত নয়।" তিনি বলেন, "এ ব্যাপারে তালেবান সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যায় না। ওই ব্র্যাক কর্মীকে খুঁজে বের করার চেষ্টা চলছে কিন্তু এখনও আমরা কোনো সূত্র পাইনি।" এ ব্যপারে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস না থাকায় ব্র্যাক কর্মী অপহরণের বিষয়ে আমি কোনো তথ্য পাইনি।" সোমবারের আগে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান তিনি। ব্র্যাক জানায়, ২০০২ থেকে আফগানিস্তান পুনর্গঠনে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রগুলোতে তারা কাজ করছে। এছাড়া সড়ক, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের মতো উন্নয়ন কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে। আফগানিস্তানে প্রায় চার হাজার ব্র্যাক কর্মীর মধ্যে ২১০ জন বাংলাদেশি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/জেকে/জিএনএ/এমএ/২০২৫ ঘ.