চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুরে শুক্রবার সাতটি বোমাসহ হাবিবুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লাহারপুর এলকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা একটি বিস্কুটের কার্টন তল্লাশী করে ৭টি তাজা বোমা পাওয়া যায়। ওইদিন রাত সাড়ে ৮টায় তাকে সদর থানায় হস্তান্তর করে র্যাব।
আহসানুল হক জানান, এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৫৩ ঘ.
bdnews24