২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও হাসিনার মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি সংগঠন

বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি, মামলা থেকে তাদের অব্যাহতি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বর্তমান সরকারকে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন 'ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশী), ইউএসএ, ইনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি, মামলা থেকে তাদের অব্যাহতি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বর্তমান সরকারকে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন 'ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশী), ইউএসএ, ইনক। সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার পৃথকভাবে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির প্রধান উপদেষ্টা মার্ক জে ওয়েভার এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক বিশেষ কর্মকর্তা মাইক ও' মিলির সঙ্গে সাক্ষাত করে তাদের বক্তব্য তুলে ধরেন। সংগঠনের সভাপতি আবুল হাসেম বুলবুলের নেতৃত্বে প্রধান সমন্বয়কারী বেলাল মাহমুদ, পরিচালক জিল্লুর রহমান জিল্লু, সোলায়মান ভূঁইয়া এবং জাকির হোসেন চৌধুরী আলোচনায় অংশ নেন বলে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকায় পাওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থ-সামাজিক বিষয় নিয়েও আলোচনা করেন। এ সময় তারা দুই নেত্রী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মূক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দুই নেত্রীকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার চক্রান্ত চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮২৪ঘ.