২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

দৗলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার হাবিল মণ্ডল (৩০) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বিকেলে মখুরামপুর গ্রামে অভিযান চালিয়ে হাবিল মণ্ডল ও তার সহযোগী জিয়ারুলকে গ্রেপ্তার করে। রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার হাবিল মণ্ডল (৩০) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বিকেলে মখুরামপুর গ্রামে অভিযান চালিয়ে হাবিল মণ্ডল ও তার সহযোগী জিয়ারুলকে গ্রেপ্তার করে। রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল। ওসি সামাদ জানান, অভিযানের সময় রাত দেড়টার দিকে দৌলতখালী গ্রামের দাউদের মোড় এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় হাবিল মণ্ডল। আহত হাবিব মণ্ডলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। হাবিল মণ্ডল দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের রহিম মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে বলে জানান আব্দুস সামাদ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২৩ ঘ.