মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৫ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক মোশাহিদ (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ উপজেলার বনগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আব্দুল বাতেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে বাজারে ইউপি সদস্যের দোকানে আলুর বস্তার নিচে লুকানো অবস্থায় ওই রিভলবারটি পাওয়া যায়। ওই সময় গ্রেপ্তার করা হয় নুরুল হককে।
শুক্রবার বিকালে নুরুল হককে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বহু অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24