২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের হাটহাজারীতে তিন দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

হাটহাজারী উপজেলায় তিনটি দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলায় তিনটি দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস কর্মী বিশ্বান্তর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটায় জেলার হাটহাজারী উপজেলায় কাটিরহাট বাজারে একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশে একটি বেকারী ও মুদির দোকানে ছড়িয়ে পড়ে। তিনি জানান, হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁেছ রাত দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৮২০ ঘ.