ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আটক শিক্ষকদের মুক্তি ও অভিযোগপত্রে নাম আসা শিক্ষকদের অব্যাহতি পাওয়ার ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। গ্রেপ্তারকৃত ও অভিযোগপত্রে নাম আসা ছাত্রদের সঙ্গে নমনীয় আচরণ করারও আহ্বান জানান তারা।
বৈঠকে উপস্থিত সিন্ডিকেট সদস্য সাদেকা হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শিক্ষকরা ২৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের সহযোগিতাও চেয়েছেন। তিনি বলেন, আমরা সেনা কর্মকর্তাদের বলেছি, " শিক্ষক ছাত্রদের গ্রেপ্তার অবস্থায় রেখে বিশ্ববিদ্যালয় খুলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না।"
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনা ইবনে জামালি। তিনি বিশ্ববিদ্যালয় খোলাসহ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আটক শিক্ষকদের ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে "কেউই আইনের ঊর্ধ্বে নয়।"
সাদেকা হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচিত ডিনসহ শিক্ষদের যে অবস্থায় রাখা হয়েছে তার নিরসন চাই আমরা। এ বিষয়টি সেনা কর্মকর্তাদের কাছে তুলে ধরেছি।"
তিনি জানান, সেনাবাহিনী বলেছে , "কেউই আইনের উর্ধ্বে নয়। আপনাদের কথাগুলো আমরা শুনেছি। বিষয়টি সরকারকে আমরা অবাহিত করব।"
সাদেকা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই শুধু নন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথাও বলেছি। সারা দেশের শিক্ষকরা একটি পরিবার।
তিনি আরও বলেন, "স
bdnews24