নওগাঁ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নওগাঁ- ২ আসনে বিএনপির সাবেক সংসদ সামসুজ্জোহা খানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গুরুতর অপরাধ দমন বগুড়া আঞ্চলিক কমিটির নির্দেশে বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ পুলিশ সুপার সরদার নুরুল আমিন জানান, সামসুজ্জোহা খানকে গ্রেপ্তারের পর তাকে নওগাঁ সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯০৭ ঘ.
bdnews24