২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প জ্বালানি খোঁজার তাগিদ দিলেন তপন চৌধুরী

দেশের জ্বালানি সম্পদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। আগামীতে গ্যাস সঙ্কট দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়ে জ্বালানি সাশ্রয় ও বিকল্প জ্বালানি খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'এনার্জি এফিসিয়েন্সি: থার্ড ফুয়েল ফর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের জ্বালানি সম্পদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। আগামীতে গ্যাস সঙ্কট দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়ে জ্বালানি সাশ্রয় ও বিকল্প জ্বালানি খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'এনার্জি এফিসিয়েন্সি: থার্ড ফুয়েল ফর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন। জ্বালানি বিষয়ক পত্রিকা 'এনার্জি ও পাওয়ার' আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন পত্রিকাটির সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। মূল প্রবন্ধ পড়েন জার্মান কারিগরি সহায়তা কেন্দ্রের (জিটিজেড-এসইডি) জ্যেষ্ঠ উপদেষ্টা ড. খুরশিদ উল ইসলাম। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. ইজাজ হোসেন, ড. এস শাহনেওয়াজ আহমেদ এতে বক্তৃতা করেন। তপন চৌধুরী বলেন, "দেশের জ্বালানি সম্পদের ব্যাপারে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। কয়লা আমরা উত্তোলন করবো না আমদানি করবো, উত্তোলন করলে কী পদ্ধতিতে করা হবে