২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাড়ছে ঢাকার আশপাশে

উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে ঢাকা ও এর আশপাশের নদ-নদীতে। কালিগঙ্গা ও ধলেশ্বরীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বাড়ছে টঙ্গী খাল, তুরাগ, বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার বলা হয়, যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকার নদীর পানি কমতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের নুন খাওয়া পয়েন্টে পানি কমেছে। যমুনার চিলমারী, বাহাদূরাবাদ ও সিরাজগঞ্জ পয়েন্টে পানি বাড়লেও বিকেল থেকে তা কমতে শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে ঢাকা ও এর আশপাশের নদ-নদীতে। কালিগঙ্গা ও ধলেশ্বরীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বাড়ছে টঙ্গী খাল, তুরাগ, বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার বলা হয়, যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকার নদীর পানি কমতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের নুন খাওয়া পয়েন্টে পানি কমেছে। যমুনার চিলমারী, বাহাদূরাবাদ ও সিরাজগঞ্জ পয়েন্টে পানি বাড়লেও বিকেল থেকে তা কমতে শুরু করবে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এ কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে। বুলেটিনে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামী দু'একদিনের মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুর জেলায় পরিস্থিতির উন্নতি হবে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায়ও পরিস্থিতি আরও উন্নতির পথে। তবে গঙ্গা ও পদ্মায় পানি আগামী দু'একদিন ধরে বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২২টি পয়েন্টে ১৪টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। দেশের নদ-নদীর মধ্যে ৩২টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ২৫টি পয়েন্টে। আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের কাছে পদ্মা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দৌলতদিয়া ও গোলালন্দ বাজার রেলওয়ে স্টেশনের মাঝে রেললাইনে পানি উঠে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এ দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে ওঠানামা করছে। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ জানায়, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ঘাট উঁচু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়ালন্দের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সদ্য ঘরে ফেরা বন্যার্তরা আবারো আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও কন্ট্রোল রুম সূত্র জানায়, আগের তিনটি ছাড়াও উপজেলা এলাকায় আরও তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নিয়েছে ২৪৩টি পরিবার। শেরপুর প্রতিনিধি জানান, পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী নালিতাবাড়ী ঝিনাইগাতী ও শ্রীবরদীতে সৃষ্ট আকস্মিক বন্যাপরিস্থিতির সামান্য উন্নতি হলেও শেরপুর সদর ও নকলা উপজেলায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পুরনো ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় নয় সেন্টিমিটার বেড়েছে। জেলা কৃষি স