ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের হায়দ্রাবাদে বোমা হামলার ঘটনায় শোক প্রকাশ এবং সন্তাসবাদবিরোধী অবস্থানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি। যদিও ওই বোমা বিস্ফোরণে বাংলাদেশী সন্ত্রাসীরা জড়িত ছিল বলে ভারতের সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করে।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীকে পাঠানো এক চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী উপদেষ্টা ও বাংলাদেশ সরকারকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থানের জন্য ধন্যবাদ জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এই সময়ে শোকসন্তপ্ত ও আহতদের ত্রাণ ও সহযোগিতা প্রদানের দিকে যখন আমাদের দৃষ্টি নিবন্ধ সে সময় আমাদের বন্ধুদের এ ধরনের সহমর্মিতা প্রকাশ এবং সন্ত্রাসজনিত সহিংসতার বিরুদ্ধে একাত্মতা ঘোষণা নিশ্চয়ই আমাদের জন্য একটি শক্তির উৎস।"
২৪ আগস্ট হায়দ্রাবাদে দুটি বোমা হামলায় ৪৪ জন নিহত হয়।
এ ঘটনার পরপরই ভারতের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো বোমা হামলার সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ আল ইসলাম নামের জঙ্গি সংগঠন জড়িত বলে প্রতিবেদন প্রকাশ ও স
bdnews24