২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা গেছেন চিকিৎসক শিবব্রত হালদার (৫২)। তিনি এসবি হালদার নামেই পরিচিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা গেছেন চিকিৎসক শিবব্রত হালদার (৫২)। তিনি এসবি হালদার নামেই পরিচিত ছিলেন। এসবি হালদারের প্রতিবেশী নগরীর শিবগঞ্জের দেবপাড়া এলাকার বিশু বৈদ্য টিংকু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যার পানি উঠে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৫টার দিকে নিজ বাসায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। জনপ্রিয় চিকিৎসক এসবি হালদারের মৃত্যুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.