২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা

মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে আরো দু'একদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে আরো দু'একদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের নদনদীর ৩৭ টি পয়েন্টে পানি বেড়েছে, ২২টি পয়েন্টে পানি কমেছে আর অপরিবর্তিত রয়েছে একটি পয়েন্টের পানি। ২২টি পয়েন্টে পানি এখন বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।" পূর্বাভাস কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদীতে পানি কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গা নদীর পানি বাড়লেও ব্রহ্মপুত্রে পানি বাড়ার মাত্রা কম। সিলেট অববাহিকায় পানি কমতে শুরু করেছে। এছাড়া গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহকিায় মৌসুমী বায়ুর প্রভাব কম রয়েছে। মেঘনা অববাহিকায় মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও ধীরে ধীরে তা কমে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর পানি বাহাদুরাবাদ, চিলমারী পয়েন্টে ছয় সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ২ সেন্টিমিটার কমেছে। তবে নুনখাওয়া পয়েন্টে ১ সেন্টিমিটার ও আরিচা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়েছে। ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ১৯ সেন্টিমিটার কমেছে। গঙ্গার পানি পাংখা পয়েন্টে ৫ এবং রাজশাহী পয়েন্টে ৬ সেন্টিমিটার আর হার্ডিঞ্জ সেতু পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। গোয়ালন্দ পয়েন্টে গঙ্গার পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৭৯ সেন্টিমিটার এবং মুন্সীগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে যথাক্রমে ৬ ও ১০ সেন্টিমিটার কমেছে। তবে সিলেট পয়েন্টে সাত সেন্টিমিটার বেড়েছে। কুশিয়ারা নদীর পানি অমলসিদ পয়েন্টে ৭ সেন্টিমিটার ও শ্যাঁওলা পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়েছে। মনু নদীর পানি মনু রেলওয়ে সেতু পয়েন্টে ১৭১ সেন্টিমিটার কমলেও মৌলভীবাজার পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়েছে। মহুরী নদীর পানি পশুরাম পয়েন্টে ১২৩ সেন্টিমিটার কমেছে। হালদা নদীর পানি নারায়ণহাট পয়েন্টে ১০৫ সেমি কমলেও পাঁচপুকুরিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবানে ১১০ সেন্টিমিটার, মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৬৯ সেন্টিমিটার বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র আরো জানায়, মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মেঘনা অববাহিকায় সুনামগঞ্জের শ্যাঁওলাতে ৫৯ মিলিলিটার, হবিগঞ্জে ৪০ মিলিলিটার, ঢাকায় ৬৫ মিলিলিটার, লামাতে ৬৬ মিলিলিটার এবং বান্দরবানে ৫১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত সহকারী আবহাওয়াবিদ নাঈমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সারাদেশেই বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জাযগায়, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেও মাঝারি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সন্ধ্যায় এক সেন্টিমিটার পানি কমেছে। সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলার বন্যাক্রান্ত ৮২টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিরাজগঞ্জ শহরে এখনো হাঁটু পানি এবং শহরে নৌকা দিয়ে লোকজন চলাচল করছে। জেলার বন্যা কবলিত ৬৩ হাজার মানুষের জন্য ১৫৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শেরপুর প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টায় পুরনো ব্রহ্মপুত্রের পানি শেরপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার বেড়েছে। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলী এলাকার দু'টি স্থানে বন্যার পানি ৪ ফুট উঁচু হয়ে প্রবাহিত হওয়ায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। জেলার ৫টি উপজেলার ২টি পৌরসভা ও ৪৪টি ইউনিয়নে আবার বন্যা কবলিত হয়েছে। এসব এলাকায় সদ্য রোপণ করা ৩৬ হাজার ৬০০ হেক্টর জমির রোপা আমন ধান এবং দেড় হাজার হেক্টর জমির সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার ৪১ হাজার পরিবারের প্রায় ২ লাখ ৩ হাজার ৪৫০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার পুকুরের মাছ ভেসে গেছে। বন্যার কারণে প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম ও শেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্র্নেল মো. মুজিবুর রহমান বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মানদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীতে পানি বাড়ায় ফরিদপুর সদর ও পৌর এলাকার গোপালপুর বায়তুল আমান সদর ও পৌর এলাকার গোপালপুর, বায়তুল আমান, চর কমলাপুরের নিম্নাঞ্চল প