২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে নীলফামারীতে দুই দমকল কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুই কর্মকর্তাকে মঙ্গলবার যৌথবাহিনী আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

নীলফামারী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুই কর্মকর্তাকে মঙ্গলবার যৌথবাহিনী আটক করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হাসান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে গত ১৭ আগস্ট ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে আব্বাছ আলীর অর্চনা সাইকেল স্টোর অ্যান্ড মেশিনারিজ প্রতিষ্ঠানটির বীমা করা ছিলো। ওই বীমার টাকা তুলতে আব্বাস আলী ফায়ার সার্ভিস বিভাগের সার্টিফিকেট তুলতে গেলে বিভাগের উপ-সহকারী পরিচালক নূর হাসান ও সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি যৌথবাহিনীকে জানিয়ে মঙ্গলবার আব্বাস আলী ওই টাকা দিতে গেলে যৌথবাহিনী সদস্যরা দুই কর্মকর্তাকে হাতেনাতে আটক করে বলে ইকবাল হাসান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.