২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ এ্যানির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লক্ষীপুর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় আবদুল মোমেন লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপক শামসুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - লক্ষীপুর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় আবদুল মোমেন লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপক শামসুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৫ সালে দুলালপুর এলাকায় মেঘনা নদী খননের জন্য দরপত্র ডাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তখনকার সাংসদ এ্যানি ৮ কোটি ৯৬ লাখ টাকার কাজটি পাইয়ে দেওয়ার জন্য বাদির কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছরের ৭ মে যমুনা ব্যাংক সোনারগাঁও রোড শাখার চেকের মাধ্যমে এ্যানিকে ২৫ লাখ টাকা দেন শামসুল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএ/১৭৫০ঘ.