চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে সেলিম রেজা (২৫) নামে এক জন নিহত হয়েছেন। একই সময় আহত হন এক জন।
৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মেজর একরামুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে মালদহ জেলার ১০৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা কোনও ধরনের উস্কানি ছাড়াই ৪নং মেইন পিলারের কাছে পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌকা লক্ষ করে গুলি চালায়। এতে সেলিম রেজা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় চান্দু মিয়া নামে এক জন।
পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বাড়ি শিবগঞ্জের বালুটুঙ্গি গ্রামে।
ছান্দু মিয়া (৩৫) একই এলাকার ওসমান আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24