২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে চাঁদাবাজদের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর কাফরুলে সোমবার সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে সোমবার সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। কচুক্ষেতের সিরাজ মার্কেটে তার ইলেক্ট্রনিক্স সরঞ্জামের একটি দোকান আছে। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে দোকানে থাকা অবস্থায় অজ্ঞাত দুই অস্ত্রধারী যুবক আজাদকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তার বুকে লাগে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে নেওয়া হয় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে। রেজাউল করিম জানান, এ ব্যাপারে আহতের ভাই মোহাম্মদ নাজমুল হুদা একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২২৪৩ ঘ.