২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হত্যার দায়ে বরিশালে এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

বাকেরগঞ্জ উপজেলার কাফিলা গ্রামের আনসার আলীকে হত্যার দায়ে তার ছেলে শাকিল হাসানকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 08:03 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

বরিশাল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জ উপজেলার কাফিলা গ্রামের আনসার আলীকে হত্যার দায়ে তার ছেলে শাকিল হাসানকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের রায়ে আসামিকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৩ এপ্রিল রাতে হালের বলদ বিক্রিকে কেন্দ্র করে তর্কতর্কির এক পর্যায়ে লাঠি দিয়ে আনসার আলীর মাথায় আঘাত করে শাকিল। এতে রাতেই মারা যান আনসার আলী। এ ঘটনায় আনসার আলীর ছোট ভাই পনির হোসেন খান বাদি হয়ে পরদিন বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন সরদার ওই বছরের ১৫ জুলাই শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.