২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস উল্টে নিহত ৩

পাবনা-নগরবাড়ী মহাসড়কের গাঙ্গহাটি এলাকায় রোববার রাতে বাস উল্টে দুই নারীসহ তিন জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 07:50 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

পাবনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা-নগরবাড়ী মহাসড়কের গাঙ্গহাটি এলাকায় রোববার রাতে বাস উল্টে দুই নারীসহ তিন জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী জানান, রাত সাড়ে ১১টার দিকে গাঙ্গহাটি এলাকায় পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, খালেদা খানম, শামিমা খাতুন ও রাজু। খালেদার বাড়ি শহরের শালগাড়িয়া এলাকায়। তিনি দুর্ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ সুপার জানান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শামিমা ও রাজুর। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১ জনকে পাবনা সদর হাসপাতালে এবং বাকিদের নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৪ ঘ.