খুলনা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস চৌধূরী হাসানুর রশীদ মিরাজকে (৩২) তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মিরাজকে রোববার খুলনা মহানগর হাকিম মো. গোলাম রহমান মিয়ার আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক। বিচারক তখন তিন দিন রিমান্ডের নির্দেশ দেন।
তাকে শনিবার রূপসার চানমারী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
সদর থানার দারোগা এনামুল হক জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে মিরাজকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৩ ঘ.
bdnews24