২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সহিংসতার অভিযোগপত্রে ২ শিক্ষকসহ আসামি ৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তেরটি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযোগপত্রে তের মামলায় ঢাবির আটককৃত দু' শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ টেলিকম মিলনায়তনে পুলিশের 'ব্যক্তি উপাত্ত ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার' প্রশিক্ষণের উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তেরটি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযোগপত্রে তের মামলায় ঢাবির আটককৃত দু' শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ টেলিকম মিলনায়তনে পুলিশের 'ব্যক্তি উপাত্ত ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার' প্রশিক্ষণের উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি । ছাত্র -শিক্ষকদের উৎকন্ঠা যাতে না বাড়ে সেজন্যই দ্রুত এ অভিযোগপত্রগুলো দাখিলের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কমিশনার নাইম আহমেদ। তিনি আরো জানান, ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় ২ টি মামলা হয়। এ মামলা দুটির তদন্ত এখনো চলছে। কমিশনার বলেন, ৭/৮ জন আসামিকে সনাক্ত করার কাজ চলছে। এছাড়া বাকি ৩৮টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ছাত্র বিক্ষোভের ঘটনায় কোনো "উস্কানিদাতাকে" আসামি করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যাদের বিরুদ্ধে সাক্ষ্য- প্রমাণ পাওয়া গিয়েছে শুধু তাদেরকেই আসামি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এসকে/১৩৪৩ ঘ.