২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির আসামি মুন্সীগঞ্জে গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আল আমিনকে রোববার ভোররাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় জানান র‌্যাব-১১ এর কর্মকর্তা মেজর মাকসুদুল বারী। এ নিয়ে ওই হত্যা মামলার ২২ জন ফাঁসির আসামির মধ্যে ১৭ জন গ্রেপ্তার হলেন। বাকি পাঁচ জন এখনও পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আল আমিনকে রোববার ভোররাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় জানান র‌্যাব-১১ এর কর্মকর্তা মেজর মাকসুদুল বারী। এ নিয়ে ওই হত্যা মামলার ২২ জন ফাঁসির আসামির মধ্যে ১৭ জন গ্রেপ্তার হলেন। বাকি পাঁচ জন এখনও পলাতক রয়েছেন। ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাসার কাছে একটি সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাজীপুর-২ আসনের সাংসদ আহসানউল্লাহ মাস্টার। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আদালতে এ মামলার রায় হয়। রায়ে ২২ আসামির ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। ওই রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল উচ্চ আদালতে আপিল করে। সে বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৭ ঘ.